প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 25, 2026 ইং
মিরসরাইয়ে নিজ জমিতে মিলল কৃষকের রক্তাক্ত মরদেহ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে নিজের ফসলি জমি থেকে চৌধুরী মিয়া (৪০) নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৮ নম্বর দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজারের উত্তর পাশে একটি ইটভাটা সংলগ্ন গোয়ামারা পোলের সাথে নিচু ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, তার শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে। এছাড়া গামছা দিয়ে দুই পা বাঁধা ছিল৷
নিহত কৃষক চৌধুরী মিয়া দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। ঠিক কি কারণে তিনি হত্যার শিকার হয়েছেন পরিবারের সদস্যরা কিছু জানাতে পারছেন না।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, ঠাকুরদীঘি এলাকায় এক কৃষকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেকে মর্গে পাঠানো হয়েছে। । এ বিষয়ে তদন্ত চলছে৷
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট